• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:৩৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

২৩ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:২৭

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্ট, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে  বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।

Ad

২৩ মে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় অন্তত ১০-১২ জন আহত হয়েছে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরহেদ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us