• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১১:২১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, গ্রেফতার ৩

১৩ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:০৯

পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, গ্রেফতার ৩

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানিক দল।

১২ মে সোমবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম।

Ad

গ্রেফতাররা হলেন- পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

নরসিংদী র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, সাবেক সেনা কর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় ৩ জনকে সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটা মূখ্য নয়, অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এ দিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us