• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:১৪ (09-May-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

১২ মে ২০২৫ দুপুর ১২:২৭:৫২

ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ মে উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিশু নুসরাত জাহান উপজেলার জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের মো. এস্কেন শেখের মেয়ে।

Ad

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ১১ মে রোববার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের পানিতে ভাসতে দেখে।

এ সময় দ্রুত তাতে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us