• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:০২:৫৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

যমুনায় অভিযানে ড্রেজারসহ ১৮ জন আটক

১২ মে ২০২৫ সকাল ১১:৩৩:১৪

যমুনায় অভিযানে ড্রেজারসহ ১৮ জন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আশপাশের এলাকায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে।

Ad

১০ মে শনিবার দিবাগত রাত ১২টার দিকে দাশকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

Ad
Ad

জানা গেছে, আটকদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ড্রেজার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মোশারফ হোসেন (৪৪), মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২), টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬), মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮), মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), নুরুজ্জামান (৩৫), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮), মো. হোসেন (২৩), আঃ রহিম (৫২), সুজন চক্রবর্তী (৪৮)।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, “অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় শনিবার রাতে অভিযান চালিয়ে ১৮ জন আটক করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us