• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে প্যানেল মেয়রসহ ১০ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

১১ মে ২০২৫ সকাল ১১:০৯:২৩

কালীগঞ্জে প্যানেল মেয়রসহ ১০ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ. লীগের সভাপতি মো. আমির হোসেন খাঁসহ ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

Ad

১০ মে শনিবার ভোর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া, নাগরী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- মো. আমির হোসেন খাঁ পৌর প্যানেল মেয়র, ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর, মো. ফারুক হোসেন ওয়ার্ড যুবলীগ সভাপতি, মো. মোছলেহ উদ্দিন আওয়ামী লীগ সক্রিয় সদস্য, মো. সাইফুল ইসলাম ইউনিয়ন আ. লীগ এর সক্রিয় সদস্য, মো. সোলাইমান মৃধা ইউনিয়ন আ. লীগের সক্রিয় সদস্য, মো. শাহ জালাল ভূইয়া ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি, মো. গোলজার হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য, মো. আল আমিন ভুইয়া মোক্তারপুর আ. লীগের সক্রিয় সদস্য, মো. মনির খন্দকার ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক ও মো. সামছুল আলম মোক্তারপুর ইউনিয়ন ওয়ার্ড আ. লীগের সভাপতি ও সাবেক মেম্বার।

স্থানীয়রা জানায়, প্যানেল মেয়র আমির হোসেন খাঁ ছাত্র আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন। পরে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সমঝোতা করে এলাকায় প্রবেশ করেছে। তার ছেলে আক্রাম হোসেনের অত্যচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, আলাউদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us