• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে শ্রমিক নিহত

১০ মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৪৬

টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্ট, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টর-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিয়াবুর রহমান (৩৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

Ad

১০ মে শনিবার দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি ও নলুয়াগামী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা জিয়াবুর রহমান গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই আজিজুল বলেন, আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে আসতে ছিলাম। বাসুলিয়া আশার পর ট্রাক্টর ও সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে আমার ভাই মাথায় আঘাত পাই। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় আমার ভাইয়ের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুপুরে বাসুলিয়াতে দুর্ঘটনায় জিয়াবুর রহমান নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us