• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ছাত্রদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৯ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১২:১৪

নড়াইলে ছাত্রদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক ছাত্রদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৯ মে শুক্রবার সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত সালমান খন্দকার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তার পরিবারের সদস্যরা জানান সে বৃহস্পতিবার রাত থেকেই বাড়িতে ছিল না। স্থানীয়রা জানান তিনি ছাত্রদলের কর্মী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us