• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ব্রিজের নিচে পাওয়া গেল ৮৪ প্যাকেট মাংস

৯ মে ২০২৫ সকাল ১১:০৬:৪৩

বদলগাছীতে ব্রিজের নিচে পাওয়া গেল ৮৪ প্যাকেট মাংস

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন শত শত উৎসুক স্থানীয় জনতা।

Ad

৮ মে বৃহস্পতিবার উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণপুর ব্রিজের নিচ থেকে এসব মাংসের টুকরো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

Ad
Ad

তবে প্যাকেটের মধ্য মাংসগুলো কীসের, তা জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এঘটনায় উপজেলার সর্বত্র চলছে নানা আলোচনা-সমালোচনা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন যায়গা থেকে মাংসের প্যাকেট দেখার জন্য উৎসুক জনতা এসে ভিড় করছেন এই বিষ্ণপুর ব্রিজ এলাকায়।

স্থানীয়রা জানান, উপজেলার বদলগাছী-ভান্ডারপুর-আক্কেলপুর সড়কের জিয়াশিমুলিয়া নামক এলাকার বিষ্ণপুর ব্রিজের নিচে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। বদলগাছী পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিল। স্থানীয় লোকজন অনেকে ধারণা করছেন এই মাংসগুলো হয়তো গরু-ছাগল-কিংবা ঘোড়ার হতে পারে-কেউ কেউ আবার এই মাংসগুলো রহস্যজনক বলেও ধারণা করছেন।  

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কীসের মাংস, তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us