• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১১:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে বজ্রপাতে দুই গরুর মৃত্যু, মালিক আহত

৭ মে ২০২৫ সকাল ০৯:৫৪:৩২

চৌহালীতে বজ্রপাতে দুই গরুর মৃত্যু, মালিক আহত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বজ্রপাতে সিরাজগঞ্জের চৌহালীতে দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এ সময় বিকট শব্দে আহত হয়েছেন গবাদিপশুর মালিক কৃষক আব্দুল কদ্দুস।

Ad

৬ মে মঙ্গলবার দুপুরে উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ওই গ্রামের আব্দুল কদ্দুসের প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের দুটি গাভী গরু মারা যায়। তার বাড়ির সামনের মাঠেই গরু দুটি ঘাস খাচ্ছিল। একই সময় বজ্রপাতের বিকট শব্দে আব্দুল কদ্দুস কিছুটা অসুস্থ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ছে৷

কৃষক আব্দুল কদ্দুস বলেন, বৃষ্টি শুরু হওয়ায় মাঠ থেকে গরু আনতে যাই। এ সময় বজ্রপাতের বিকট শব্দ হলে আমি মাটিতে পড়ে যাই, উঠে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে অনেক কষ্টে টাকা জমিয়ে গরু দুটি কিনেছিলাম। এক মূহুর্তে সব শেষ হয়ে গেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে যাচাই-বাছাই করে সহযোগিতার চেষ্টা করব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us