• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

৫ মে ২০২৫ বিকাল ০৪:১১:২৮

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

Ad

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার।

Ad
Ad

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে সোমবার ভোররাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় অভিযান চালিয়ে জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও  ‍মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বললাম, ৪ টি টেঁটা উদ্ধার করে সেনাবাহিনী। আটকদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সংক্রান্ত নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us