• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

২৯ এপ্রিল ২০২৫ দুপুর ০১:০৫:৫৫

১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

 সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ মোছা. সাথী মনি (২০) নামের এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

Ad

২৯ এপ্রিল মঙ্গলবার রাতে বন্দর থানার রাফি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।  

Ad
Ad

আটক সাথী মনি দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তিনগর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের স্ত্রী।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি সঙ্গী ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

জানা গেছে, তিনি একজন সক্রিয় মাদককারবারি।

এ বিষয়ে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ জানান, আটক সাথী মনির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us