• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৯:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় জুঁই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

১৭ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৪৫:৪৬

পাবনায় জুঁই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।

Ad

১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমীর আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ুন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঘটনার দু'দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মত শিশু জুঁই হত্যাকারীরা যেন কোনভাবেই পাড় না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us