• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সরকারি কাজে বাধা দেওয়ায় বাসদ নেতা গ্রেফতার

১৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:২০

সরকারি কাজে বাধা দেওয়ায় বাসদ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদকে তার বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী।

Ad

১৬ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

তথ্যটি  নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

পরিবার সূত্রে জানা যায়, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা তাদের বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকে সেলিম মাহমুদকে তুলে নিয়ে যান। এ সময় বাসা থেকে তিনটি মুঠোফোন নিয়ে যান এবং তাদের নবম শ্রেণি পড়ুয়া ছেলে ওয়াজিদ মাহমুদকে মারধর করেন। তার স্বামী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, রূপগঞ্জের পোশাক কারখানা রবিনটেক্সে শ্রমিক আন্দোলনের উসকানিদাতা হিসেবে তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী সেলিম মাহমুদকে আটক করে। পরে তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us