• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত -মনোরঞ্জন শীল

২১ মে ২০২৩ রাত ০৮:৩৪:২৫

অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত -মনোরঞ্জন শীল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত । সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। প্রতিটি ধর্মের উৎসব এখানে সার্বজনীনভাবে উদযাপিত হয়। ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। তিনি তার স্বপ্ন পূরণে কাজ করেছেন আজীবন। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কাজ চলমান রয়েছে। সকল ধর্মের, সকল মানুষের অধিকার আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত।

Ad

২০ মে শনিবার দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে বলেয়া মহাশ্মশান পরিদর্শনকালে এমপি গোপাল এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি বলেয়া মহাশ্মশান উন্নয়নের জন্য কমিটির নেতৃবৃন্দদের হাতে নগদ অর্থ প্রদান করেন।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারণ সম্পাদক সুকুমার রায়, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us