• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে দুই ভাই হত্যার ৩ আসামি গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৫ রাত ০৯:০০:০৬

পলাশে দুই ভাই হত্যার ৩ আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় দুই ভাইকে। ঘটনার পর আত্মগোপনে থাকা পলাতক তিন আসামিকে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

১২ এপ্রিল শনিবার দিবাগত রাতে র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র‍্যাব-১০ এর ফরিদপুর ইউনিটের যৌথ অভিযানে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- বাদল (৪৫) ও সিফাত (২০), পিতা- লাল মিয়া এবং ওয়াহেদ আলী (৬০), পিতা- আমীর আলী। তিনজনই পলাশ উপজেলার ভাগদী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৩১ মার্চ ভোরে ভাগদী এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের সময় প্রতিবাদ করে রাকিব (২৫) নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন সন্ধ্যায় রাকিব, তার বাবা এবং ছোট ভাই শাকিব (২০) ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। হামলায় রাকিবের কোমরে বল্লমের আঘাতে এবং শাকিবের মাথায় চাপাতির কোপে গুরুতর জখম হয়। হাসপাতালে নেয়ার পর শাকিবকে মৃত ঘোষণা করা হয়। ঢাকায় নেয়ার পথে মারা যান রাকিবও।

পরদিন নিহতদের মা বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকে মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us