• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৩৬:১৬ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:৪৪

কচুয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া থানা‌ পুলিশের অভিযানে পৃথক মামলার আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

৪ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে জেলা ডিবি ও কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চাঁদপুরের মামলায় মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী(৪২) পাঁচ ধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা (৬২) কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার(৩৫)। কচুয়া রহিমানগরের মামলায় হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন(২৯) উত্তর পালাখাল গ্রামের মো. কেফায়েত উল্লাহ (৪৩)। কচুয়া মিয়ার বাজারের মামলায় আওয়ামী লীগ নেতা পূর্ব কালোচো গ্রামের আব্দুল বারেক (৪৫) পালগিরি গ্রামের মো. শরীফ ভূইয়া (৫৭)। হারিচাইল গ্রামের মামলায় কড়াইয়া ইউনিয়নের সাহেদাপুর ফখরুল ইসলাম (৪৫) পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন ও মো. কামাল হোসেন (৩২)।

৫ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতার আসামিদের চাঁদপুরে আদালত সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬









Follow Us