• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তানোরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি খাইরুল গ্রেফতার

৯ মার্চ ২০২৫ বিকাল ০৩:১৯:৫৬

তানোরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি খাইরুল গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কাউপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তালাকপ্রাপ্তা নারীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি খাইরুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

Ad

৯ মার্চ রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি তানোর উপজেলার সরনজাই (কাচারীপাড়া) গ্রামের মো. সাজ্জাদের ছেলে।

Ad
Ad

রোববার সকালে র‌্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভিকটিম শিখা খাতুন (২৫) প্রায় ১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। অভিযুক্ত গত ২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীকে সময় উত্ত্যক্ত ও কুপ্রলোভন দেওয়ার অভিযোগ রয়েছে। যার সূত্র ধরে গত ২ মার্চ রাত ৭টার দিকে তানোর উপজেলার সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামে দেখা করতে গিয়ে জোরপূর্বক শিখাকে ধর্ষণ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এঘটনায় ভুক্তভোগী নিজেই তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। রোববার সিপিএসসি, র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। উক্ত আসামি বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us