• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৮:৫৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে যুবলীগের সম্পাদক অধ্যক্ষ রোকন গ্রেফতার

৭ মার্চ ২০২৫ সকাল ০৯:০৫:১৮

ফুলছড়িতে যুবলীগের সম্পাদক অধ্যক্ষ রোকন গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন-কে গ্রেফতার করা হয়েছে।

Ad

পুলিশ জানায়, ৬ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিগত সরকারের আমলে তিনি সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ ছিলেন এবং প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে।

Ad
Ad

গ্রেফতার এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর পুত্র এবং ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us