• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪১:০২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে অতিরিক্ত দামে সয়াবিন বিক্রির অভিযোগে আটক ২

৬ মার্চ ২০২৫ দুপুর ১২:৫৬:১৬

সিলেটে অতিরিক্ত দামে সয়াবিন বিক্রির অভিযোগে আটক ২

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে প্রশাসন। 

৫ মার্চ বুধবার রাতে সিলেট বিসিক শিল্প নগরী ও খাদিম নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিকসহ দুইজনকে গ্রেফতার ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad
Ad

জানা যায়, খাদিম নগর এলাকার ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। যেখানে ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫০ টাকা সেখানে ওই প্রতিষ্ঠান ৯৫০ টাকায় বিক্রি করে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড ‘তৃপ্তি’র মোড়কে এ দাম নির্ধারণ করেছিল। এ ঘটনায় আর বি এডিবল ফুড প্রোডাক্টের মালিক বদরুল ইসলাম(৭৫)সহ আরও একজনকে গ্রেফতার ও জরিমানা করা হয়। বদরুল ইসলাম সিলেটের মিরাবাজার আটপাড়া এলাকার বাসিন্দা। তবে গ্রেফতার অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

Ad

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. ওমর সানী আকন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বাভাবিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us