• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় ফিল্মি স্টাইলে ডাকাতি করে টাকা-স্বর্ণালংকার লুট

৪ মার্চ ২০২৫ বিকাল ০৩:১৫:৫৯

মাটিরাঙ্গায় ফিল্মি স্টাইলে ডাকাতি করে টাকা-স্বর্ণালংকার লুট

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন এক খামারির বাড়িতে গভীর রাতে ফিল্মি স্টাইলে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

Ad

৩ মার্চ সোমবার দিবাগত রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকার পোল্ট্রি খামারি মঞ্জুরুল ইসলাম এর বাড়িতে গভীর রাতে ৪ জনের একটি মুখোশধারী ডাকাত দল একটি রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মঞ্জুরুল ইসলামসহ তার পরিবারের সকলকে হাত পা বেঁধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। ঘরের আলমিরা এবং মালামাল তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

মঞ্জুরুল ইসলাম বলেন, গভীর রাতে ৪ জনের একটি মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি রাইফেল ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে আমাদের জিম্মি করে পরিবারের সকলকে হাত পা বেঁধে গলায় রামদা ধরে রেখে একটি রুমে আটকে রাখে। এরপর তারা ঘরের মালামাল তছনছ করে নগদ ৭৫ হাজার টাকা এক ভরি স্বর্ণ ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় এই ঘটনা যদি প্রশাসনকে জানাই তাহলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় সিদ্দিক কোম্পানি বলেন, এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে আমাদের দাবি এ ডাকাত দলকে অবিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) তফিকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মাটিরাঙ্গা থানার ওসিসহ আমি পরিদর্শন করেছি। সন্ত্রাসীদেরকে চিহ্নিত ও ধরতে আমাদের বিশেষ টিম কাজ করছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে আটক করতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us