• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় মাদ্রাসার শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবি

২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:০৮

তালায় মাদ্রাসার শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরানী মাদ্রাসার ছাত্র এনামুল গাজীকে (৭) মারপিটের ঘটনায় প্রতিবেশী আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন মোড়লকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আলাউদ্দিন মোড়ল খলিলনগর ইউনিয়নের মৃত সাহেব আলী মোড়লের ছেলে(৫০)। 

Ad

২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার খলিলনগর ইউনিয়নের শানাপাড়া মসজিদ সংলগ্ন স্থানে মাছিয়াড়া গ্রামে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল কর্মসূচি পালিত হয়।

Ad
Ad

এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক  কামরুজ্জামান লেলিন । তিনি বক্তব্যে বলেন - আলাউদ্দিন মোড়ল আওয়ামী লীগের দোসর তার অপকর্মের শেষ নেই। শিশু শিক্ষার্থী এনামুল মাদ্রাসা থেকে ফেরার সময় হঠাৎ আলাউদ্দিন সামনে পড়লে আলাউদ্দিন এনামুলকে কিল ঘুসি মেরে জখম করে। মারাত্মক আঘাতের ফলে শিশু শিক্ষার্থীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কামাল গাজী জানান- আলাউদ্দিন মোড়ল এনামুলকে যখন মারধর করছিল তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হলে আলাউদ্দিন এনামুলকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us