• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১২:১৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ২ যুবলীগ নেতা গ্রেফতার

১৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৩০:৫৭

কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ২ যুবলীগ নেতা গ্রেফতার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি রোববার রাতে উপজেলার পৌর বাস টার্মিনাল ও চাপড়া ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে 'ডেভিল হান্ট' অভিযানে গত ৮ দিনে আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রিংকু। তিনি ওই ইউনিয়নের মিরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। অপরজনের নাম নীল চাঁদ। তিনি চাপড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোশারফ শাহের ছেলে ও যুবলীগের কর্মী।

থানা সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে গত ৯ ফেব্রুয়ারি পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মবিন হাসান প্রান্ত ও উপদপ্তর সম্পাদক মেজবাহ হক হৃদয়। ১১ ফেব্রুয়ারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল শেখ ও বাগুলাট ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু । ১৩ ফেব্রুয়ারি চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক তোফাজ্জেল শেখ ও জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইদুল ওরফে শহিদ। ১৪ ফেব্রুয়ারি কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক রমেজ খান ও আমিরুল ইসলাম। গত শনিবার শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কালু মিয়া।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ' ডেভিল হান্ট' অভিযানে ১১ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us