• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে অজু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫০:৫৩

নিয়ামতপুরে অজু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে অজু করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রোজিফা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Ad

১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম ওই এলাকার মোকছেদ আলীর স্ত্রী।

Ad
Ad

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে অজু করতে গোসল খানায় যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। ছেলে ইমরান আলী (৩৫) মসজিদ থেকে বাড়ি ফিরে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে  ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us