• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থী কাশেম হাত্যার ঘটনায় বড়লেখায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৯:৪৫

শিক্ষার্থী কাশেম হাত্যার ঘটনায় বড়লেখায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: গাজীপুরে শিক্ষার্থী আবুল কাশেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

Ad

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মো. আবু হাসান, কাওছার আহমদ ও জাভেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলকালে ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমরা ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

Ad
Ad

এসময় তারা বলেন, “যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্মূল করা হোক।”

উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরীর দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলা ও তাদের আটকে মারধরের যে ঘটনা ঘটে। এতে আবুল কাশেমসহ ১৭ জন আহত হন। পরে কাশেমসহ গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাশেমের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us