• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৯:৩৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এখন মেহেরপুরে

৩০ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১৫:৪৪

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এখন মেহেরপুরে

মেহেরপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ও চাঞ্চল্যকর জামায়েত নেতা তারিক হত্যা মামলায় আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে।

Ad

মেহেরপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সারমিন আক্তারের কোর্টে তাকে হাজির করা হবে।

Ad
Ad

আদালতে হাজিরা দেয়ার জন্য ২৯ জানুয়ারি বুধবার রাতেই ঢাকা থেকে সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মেহেরপুর কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে। রাত আটটা ১০ মিনিটে ফরহাদ হোসেনকে বহনকারী প্রিজনভ্যানটি মেহেরপুর কারাগারে প্রবেশ করে। এসময় কারা এলাকাসহ মেহেরপুর শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো ।

সাবেক মন্ত্রীকে বহনকারী প্রিজনভ্যানের আগে ও পরে পুলিশের তিনটা স্কট গাড়ি দেখা যায়। অন্য দিকে জেলা কারাগারসহ আশপাশে পুলিশী টহল জোরদার করা হয়।

কারা কর্তৃপক্ষ  জানান, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে।

এর আগে গত বছরের ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us