• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

২৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৩৭

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অগ্রণী ব্যাংক কর্মকর্তা শাহ জয়নাল আবেদীন রাসেলকে আটক করেছে সেনাবাহিনী। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে তাকে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, সেনাবাহিনী তাকে আটক করে থানায় দিয়েছে। যেহেতু সে সরকারি চাকরি করে তাই তার বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। ঘটনাগুলোর সময়ে তার অবস্থান যাচাই করা হচ্ছে। সে কর্মস্থলে উপস্থিত ছিল কি-না তাও যাচাই করা হচ্ছে।

Ad
Ad

জানা গেছে, শাহ জয়নাল আবেদীন রাসেল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। কয়েক বছর পূর্বে তিনি অগ্রণী ব্যাংকে চাকরি নেন। কিন্তু সরকারি চাকরি করলেও দলীয় মিটিং মিছিলসহ সব কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। চাকরি ফাঁকি দিয়েই তিনি এসব কর্মসূচিতে অংশ নিতেন।

দলীয় দাপটের কারণে কর্মকর্তারাও তার বিরুদ্ধে মুখ খুলতেন না। খুব কম দলীয় কর্মসূচিই ছিল যেখানে তার উপস্থিতি ছিল না। গত ৫ আগস্টের পর তিনি সরকারি চাকরির সুবিধা নেন। রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us