• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

২০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩১:০৩

কুমারখালীতে হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Ad

১৯ জানুয়ারি রোববার গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ২টার দিকে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। নিহত মজিবর রহমান শেখ একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

Ad
Ad

গ্রেফতার হলেন- মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ি জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে গত ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করেন তার ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজবাড়িতে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ নভেম্বর মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ও বাদী একে অপরের নিকট আত্মীয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us