• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:০৫

কুষ্টিয়ায় নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা-বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Ad

১ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (৩৫) একই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে।

Ad
Ad

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। বুধবার সকালে শামীমের ছেলে চায়ের দোকানে যায়। দোকান খুলে ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী নিলুফা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁর স্বামী সব সময় বিষাদগ্রস্ত থাকতেন। স্ত্রীর দাবি ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, শামীম হোসেন নামে একজন চা-বিক্রেতার মরদেহ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us