• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২০:৫৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙায় গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪:৪৬

মাটিরাঙায় গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পাচারকালে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি যৌথবাহিনী।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবার বাগান এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

Ad
Ad

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে গাঁজা মাটিরাঙ্গা বাজারের দিকে নিয়ে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবারবাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী গাঁজা ভর্তি বস্তা পেলে চলে যাওয়ার চেষ্ঠা করে। এসময় যৌথবাহিনীর হাত থেকে বাঁচতে গাজা বহনকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

Ad

পরে যৌথবাহিনীর সদস্যরা বস্তা খুলে তাতে দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার এসব গাঁজার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এসময় গাঁজা পাচারের ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে যৌথবাহিনী।

পরে উদ্ধার গাঁজা ও জব্দ মোটরসাইকেল মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us