• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৪:০৫

ঘাটাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ি প্রান্তিক অঞ্চলে গবাদিপশু ও হাস মুরগির খামারিদের শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার মোমিনপুর দারোগ আলী সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

প্রধান অতিথি হিসেবে গবাদিপশুর শরীরে ভ্যাক্সিন (টিকা) পুশ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় ৩ শতাধিক গবাদিপশুর ভ্যাক্সিনেশন করা হয় এবং বিনামূল্যে রুচি বর্ধক, কৃমিনাশক, ভিটামিন ট্যাবলেট, স্যালাইনসহ যাবতীয় ঔষধ খামারিদের দেয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি  ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য। গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন করার জন্য। মানুষের শীতকালীন সময়ে যেমন শীতবস্ত্র দিবেন। তেমনি প্রাণীদেরও শীতকালীন পরিচর্যা করণীয় বিষয়ে সচেতন থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফ্যাসিবাদ সরকার গত ১৫ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন করতে দেয়নি।

এখন সময় এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রান্তিক অঞ্চলের মানুষ ও গবাদিপশু পরিচর্যায় সর্বদা সচেষ্ট থাকবে।

ডা. মো রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার, জেলা প্রাণী সম্পদ  অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ এস এম খালেদ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বাহার উদ্দীন সারোয়ার রিজভী প্রমুখ।

এ সময় স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি ডাক্তার ও ভ্যাক্সিনেটদের মাঝে ৫ শতাধিক পিপিই বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us