• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

২৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৭:৪১

নড়াইলে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। ২৪ ডিসেম্বর মঙ্গলবার যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আছিফুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।  

Ad

এ সময় কালিয়া পৌর এলাকার রহিম, তারেক মোল্যা, হাফিজুর ও রাফেহাসহ ৩টি ভাটা, উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিলদুড়িয়ায় অবস্থিত ভাটা ও খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামে চৌধুরী আনিচুর রহমান এবং খায়রুল ইসলামের ভাটাসহ মোট ৬টি ভাটার কাঁচা ইট নষ্ট করা হয়। সেই সাথে ভাটার ড্রাম চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে।

Ad
Ad

এদিকে কালিয়া পৌর এলাকার ভাটার মালিক হাফিজুর বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিংয়ে ডেকে ২ লক্ষ টাকা চেয়েছিল। সেই টাকা না দেয়ায় আমার ইটভাটা ভেঙ্গে দিয়েছে। আর যারা টাকা দিয়েছে তাদেরটা ভাঙ্গেনি। আমি বিএনপি করায় তারা আমার ইটভাটা ভেঙ্গে দিয়েছে।

এ সময় ভাটার মালিক, শ্রমিক ও স্থানীয়রা অভিযানিক দলের ওপর ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হলে যৌথ বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, কালিয়া উপজেলায় ৪৫টি ভাটা রয়েছে। এর মধ্যে বৈধতা আছে একটি, বাকি সব গুলো অবৈধ। এ অভিযানে ৬টি ড্রাম চিমনির ভাটা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ড্রাম চিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us