• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মোবাইল চোর চক্রের সদস্য আটক, ১৯ মোবাইল উদ্ধার

২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৬:৫৩

লালমনিরহাটে মোবাইল চোর চক্রের সদস্য আটক, ১৯ মোবাইল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মোবাইল চোর চক্রের সদস্য বাবু মিয়াকে (৪৫) ১৯টি চোরাই মোবাইলসহ আটক করেছে পুলিশ।

Ad

২১ ডিসেম্বর শনিবার দুপুরে এ তথ্য জানান কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। আটক বাবু মিয়া আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকার আকবর আলীর ছেলে।

Ad
Ad

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সম্প্রতি উপজেলার কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ২৩টির অধিক অ্যানড্রয়েট মোবাইল ফোন ও প্রায় চার লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই দোকানের মালিক রেজওয়ান বাবু কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

সেলিম মালিক আরও জানান, শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ১৮টি বাটন ও ১টি অ্যাানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক বাবু মিয়া চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us