• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

১৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪০:২৬

কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গিয়ে ডোবার পানিতে ডুবে চালক দুলাল মিয়া (২৮) নিহত হয়েছেন।

Ad

১৮ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার সঙ্গে থাকা রুবেল মিয়া নামে একজন আহত হন। নিহত দুলাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে।

Ad
Ad

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে জুড়ী থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় ফিরছিলেন দুলাল ও রুবেল। পথে আছুরিঘাট এলাকায় হঠাৎ করেই দুলাল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে পড়ে যান। এ সময় দুলালের সঙ্গে থাকা রুবেল কোনোরকমভাবে পানি থেকে উঠতে পারলেও দুলাল পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us