• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৯:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৩:৫০

চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad

নিহত শিশুকন্যা উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেণির ছাত্রী ছিল।  

Ad
Ad

পুলিশ ও স্বজনরা জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।

শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us