• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আক্কেলপুরে ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫২:৪২

আক্কেলপুরে ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১২ ডিসেম্বর বৃহস্পতিবার আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রাম ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে আজ বৃহস্পতিবার ভিকনী গ্রামে অভিযান চালিয়ে নয়ন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us