• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৩

১০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০:১৮

বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ডিসেম্বর সোমবার রাতে বেলাব ও শিবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Ad

গ্রেফতাররা হলেন- বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।

Ad
Ad

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সোমবার রাত ২টায় বেলাব বাজার সংলগ্ন অপুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি করে ঘর থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়। আর গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, বেলাব পুলিশের সহযোগিতায় রাতে অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের মামলায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us