• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৪:১৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:২৬:৫৬

বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

২ ডিসেম্বর সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

Ad
Ad

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Ad

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us