• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০:৩৯

শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Ad
Ad

এসআই মাসুদ জানান, নারীর আনুমানিক বয়স ৩৫ হবে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য দুইহাতের আঙ্গুল এবং মুখমন্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us