• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে শিক্ষক সমিতি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

২৫ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৪৬

ভূঞাপুরে শিক্ষক সমিতি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মান ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৪ নভেম্বর রোববার বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Ad
Ad

বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর শাখার সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌরসভা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা ও পৌরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ শামিম আল মামুন ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা স্মরণ করে বলেন, শিক্ষা ক্ষেত্রে তাঁদের ত্যাগ ও নিষ্ঠার জন্য সমাজ আজ উপকৃত। এ সময় শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ট্রাস্ট থেকে চেক বিতরণ করা হয়। তাঁদের সুস্থ ও সুন্দর জীবনের কামনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us