• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হাতীবান্ধায় নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৭:৪৮

হাতীবান্ধায় নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৫ ঘণ্টা পর একটি পুকুর থেকে আজাব উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত আজাব উদ্দিন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা-গেন্দুকুড়ি সড়কের ভবানীপুর ছেফাতিয়া মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ আজাব উদ্দিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা পুকুর থেকে আজাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে৷

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভবানীপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us