• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

১৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৩:৪৯

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রাসেল আহমেদ। নিহত জলিল পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য বলে জানা গেছে।

Ad
Ad

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় গোসলরত অবস্থায় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর পাড়ে খুঁজতে যায়। এসময় নদীর পাড়ে খুঁজে না পেয়ে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে একঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ির পাশেই নদীতে গোসল করতে যায় আব্দুল জলিল। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে নদীতে ডুবে যায়। পরে নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us