• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৮:২৩ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

৫ নভেম্বর ২০২৪ রাত ০৮:২৪:১৫

গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন একটি কারখানার ছাদ থেকে পড়ে রিফাত হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Ad

৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকাল ১০টার দিকে কারখানার ছাদ থেকে পরে গুরুতর আহত হন তিনি।

Ad
Ad

নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি শ্রীপুরের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন।

কারখানার একটি সূত্র জানায়, সেখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছিল। নির্মাণ কাজের জন্য বিল্ডিংয়ের প্রায় ২০ ফুট ‍উঁচুতে মাচা তৈরি করা হয়। সেখানে দাঁড়িয়ে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ ওই কারখানার ছাদ থেকে নিচে পড়ে যান রিফাত হোসেন। এতে তিনি গুরুতর আহত হন, পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে মোবাইলে কল করে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল সংযোগ বন্ধ থাকে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনায় থানায় কেউ অবগত করেনি। তবে এই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭


Follow Us