• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে প্রতিবন্ধীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০০:৪৮

নাঙ্গলকোটে প্রতিবন্ধীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে হতদরিদ্র প্রতিবন্ধী কুদ্দুছের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মৃত মোজাফফর আলির ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলীত সর্দার বাড়িতে।

Ad

ভুক্তভোগী মৃত তৈয়ব আলির ছেলে হতদরিদ্র কদ্দুস বলেন, আমার ৩৪নং খতিয়ানের ১৩১৬ - ১২৭২ - ১৩৬০ দাগের মোট ৬০ ডিসিম পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় মৃত মোজাফফর আলী ছেলে আবুল কাশেম। এতে ভুয়া দলিল দেখিয়ে সাড়ে ২৮ শতক জায়গায় বিক্রি করে ফেলেছেন, যার আমি দলিল মূলে মালিক। আমি স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের কাছে জায়গা ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।

Ad
Ad

এলাকাবাসী বলেন, আমরা সবাই জানি এ জমিন দলিল সূত্রে তৈয়ব আলী ছেলে কুদ্দুস আলী মালিক। যা আবুল কাশেম জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা তৈয়ব আলির ছেলে কুদ্দুস পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম বলেন, আমার কাছে এ জমিনের দলিল রয়েছে। আনিত অভিযোগ মিথ্যে। যদি তাদের কাছে দলিল থাকে আমি জমিন ফিরিয়ে দিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us