• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় দাদিকে জবাই করে হত্যা করলো পৌত্র

১ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৬:৫২

তালায় দাদিকে জবাই করে হত্যা করলো পৌত্র

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তুচ্ছ কারণে দাদিকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে নেশাগ্রস্ত পৌত্র (পোতা)। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামে।

Ad

সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, ১ নভেম্বর শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেশাগ্রস্ত পৌত্র মো. হানিফ (২৪) এর হাতে খুন হয়েছেন তার দাদি সকিনা বেগম (৭০)। খুনি হানিফ মুড়াগাছা গ্রামের মশিয়ার জোয়ার্দারের ছেলে।

Ad
Ad

নিহতের ননদ নুর জাহান বেগম বলেন, হানিফ মাদকাসক্ত। তাছাড়া সে দাম্পত্য অশান্তি নিয়ে মানসিক চাপে থাকতো। সকালে দাদির সাথে তুচ্ছ ঘটনার জেরে কথা কাটা-কাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে হানিফ। স্থানীয়রা হানিফকে আটকে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সার্কেল এএসপি (তালা) হাসানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১


Follow Us