• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, কুলাউড়ায় প্রেমিকসহ গ্রেফতার ২

৩১ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৪৯:০৯

বিয়ের প্রলোভনে ধর্ষণ, কুলাউড়ায় প্রেমিকসহ গ্রেফতার ২

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ অক্টোবর বুধবার ভোরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Ad

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো. সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলির ছেলে মো. নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

Ad
Ad

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে ২৭ অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে গিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তানিমের পরিবারের সাথে তারা যোগাযোগ করেন।

কিন্তু তানিমের পরিবার এবং তানিম বিয়েতে রাজি না হওয়ায় ২৯ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত তানিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us