• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

২৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩৯:৩৩

চৌহালীতে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে পুকুরের পানিতে ডুবে মো. ইউসুফ আলী (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Ad

নিহত ইউসুফ আলী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ইউসুফ আলী বাড়ি থেকে বের হয়ে এরপর আর বাড়িতে ফিরে আসেনি। মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে এলাকার বিভিন্ন যায়গায় ঘুরাফেরা করেন। ছেলেরা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হওয়ায় তার খোঁজ খবর কেউ রাখতো না।

তার নাতি সোমবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির পিছনের পুকুরে মরদেহ ভাসতে দেখে সবাইকে খবর দিলে মরদেহ উদ্ধার করে৷ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us