• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

২৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৩৫:২৬

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

Ad

২৮ অক্টোবর সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাঁড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us