• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৫:১২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩৯:০৪

ভূঞাপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৭ অক্টোবর রোববার ভূঞাপুর উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

Ad

উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বান আমীর দুখুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

Ad
Ad

এ সময় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা যুবদলের নেতাকর্মীদের হাতে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় যুবদলের এই উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ স্বাগত জানান এবং যুবদলের ভবিষ্যৎ কর্মসূচির সাফল্য কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us