• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৫১ (09-May-2026)
  • - ৩৩° সে:

কালিহাতী পৌর আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার

২১ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:০৯:০০

কালিহাতী পৌর আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ অক্টোবর রোববার দিবাগত রাতে তার নিজ বাড়ি দক্ষিণ বেতডোবা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

Ad
Ad

তিনি জানান, বিগত কালিহাতী পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র বিএনপি নেতা আলী আকবর জব্বারের নির্বাচনী প্রচারণার সময় কালিহাতী বাসস্ট্যান্ডে তার ছেলে রফিকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে রফিকের দায়ের করা মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

গ্রেফতারের পর ২১ অক্টোবর সোমবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us