• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৩ অক্টোবর ২০২৪ সকাল ১১:২২:১৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্টস কর্মীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। ১৩ অক্টোবর রোববার সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

Ad

নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।

Ad
Ad

জানা যায়, তারা সকলে ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি করে। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার এক বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইলেটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হয় ও চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us